প্রিয়
সুশান্ত,
হয়তো ভালো আছো অজানা কোনো দেশে। আজ তোমায় কিছু কথা বলার আছে,জানি নক্ষত্রের আড়ালে থেকে তুমি শুনছো। "Life and Death,it is not in our hand, we can decide how to live our Life" সারাজীবন মনে থাকবে তোমার এই শেষ বলা কথাটা।না এটা কোনো ডায়ালগ্ নয়,এটা জীবনাদর্শ,যা তুমি প্রমান করেছো নিজের জীবনে।নইলে বিহারের পাটনা থেকে স্বপ্নের শহর মুম্বাই, সফরটা তো সোজা ছিল না। কতজন পারে বলোতো নিজের প্যাশনের জন্য নামি ইঞ্জিয়ারিং কলেজ,ডিগ্রি,উজ্জ্বল ভবিষ্যৎ কে পিছনে ফেলে এরকম সংগ্রাম করতে।সব অনিশ্চয়তাকে সাফল্য দ্বারা নিশ্চিত করতে,কজন পারে।আজ রিলিজ হল তোমার শেষ মুভির ট্রেলর্ টা,আমরা তোমার অনুসরণ কারীরা আজ ভীষণ কেঁদেছি, সত্যিই' দিল্ আজ বড্ড বেচারা' আমাদের।তোমার প্যাশন আজ আমাদের শূন্যতা দেয়নি বরং পরিপূর্ণ করেছে। তারা খুঁজতে খুঁজতে তারার দেশে কেন হারিয়ে গেলে বলো তো?জানি অভিমান হয়ে ছিলো। তবু কেনো? বুঝি,এই উত্তর টা আর কোনোদিনই পাব না। 'সত্যিই "জন্ম,মৃত্যু আমাদের হাতে থাকে না।কিন্তু কিভাবে বাঁচব সেটা আমরাই ঠিক করি।" সিলভার স্ক্রিনে এই বলা কথাটা বার বার শুনতে চাই আমরা।দেখতে চাই ওই ভুবন মাতানো হাসিটা বারবার। আর বলব- "ভালো আছি,ভালো থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখো।" পারলে ফিরে এসো,অন্য নামে,অন্য কোনো স্থানে। তোমায় সারাজীবন এই ভাবেই মনে রাখব।
ইতি---
তোমার এক অনুরাগী ভক্ত
সুমন ঘোষ

No comments:
Post a Comment